শর্তাবলি ও ব্যবহারবিধি (Terms & Conditions)
অস্টিন্স মার্ট মাল্টি-ভেন্ডর মার্কেটপ্লেস ব্যবহারের সাধারণ নিয়মাবলি • সর্বশেষ আপডেট: অক্টোবর ২০২৬
১. প্ল্যাটফর্ম ব্যবহার
অস্টিন্স মার্ট (ostinsmart.com.bd / td.sahariar.com/ostins-mart) একটি ডিজিটাল মাল্টি-ভেন্ডর ই-কমার্স মার্কেটপ্লেস। এখানে অনুমোদিত ভেন্ডররা পণ্য তালিকাভুক্ত করেন এবং গ্রাহকরা সরাসরি অর্ডার করতে পারেন।
২. অর্ডার ও পেমেন্ট চুক্তি
ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে গ্রাহক সঠিক নাম, মোবাইল নাম্বার এবং ডেলিভারি ঠিকানা প্রদানে দায়বদ্ধ। ভূয়া বা উদ্দেশ্যপ্রণোদিত অর্ডার প্রতিরোধে আইপি ও ফোন ভেরিফিকেশন প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে।
৩. মূল্য ও স্টক
ওয়েবসাইটে প্রদর্শিত সকল মূল্য বাংলাদেশি টাকা (BDT ৳)-তে নির্ধারিত। পণ্য স্টকে থাকা সাপেক্ষে অর্ডার কনফার্ম করা হয়।